আশরাফুলকে ব্যাটিং কোচ বানানোতেই ফুঁসে উঠলেন রুবেল! কী এমন বললেন জানলে চমকে যাবেন!

 



কেবল ভালো ব্যাটার মানেই ভালো ব্যাটিং কোচ ব্যাপারটি এমন নয়। বর্তমান ভারত জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত আছেন সীতাংশু কোটক। যিনি তার জীবদ্দশায় একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। তিনি ঠিকই প্রতিদিন বিরাট রোহিতদের ব্যাটিং ক্লাস শেখাচ্ছেন। আপনাদের ভাবনার মতে শচীন, সৌরভ ভারতের ব্যাটিং কোচ হওয়ার দরকার ছিল, তাই না?




বর্তমান অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ হিসেবে দায়িত্বে আছেন মাইকেল ডি ভেনেতু। যিনি অস্ট্রেলিয়ার জার্সিতে মাত্র ৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। ৯ ম্যাচে ২৬.৭৮ এ্যাভারেজে ২৪১ রান করেছিলেন। তিনি প্রতিদিন স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, ম্যাক্সওয়েলদের কোচিং করাচ্ছেন। আপনাদের মতে থাকার কথা ছিল রিকি পন্টিং, এডাম গিলক্রিস্ট কিংবা শেন ওয়াটসনের মতো হাই আন্তর্জাতিক প্রোফাইল মুখ। 




শোনেন ভালো ছাত্র মানেই ভালো ভালো টিচার নয়। তাহলে হোসে মরিনহো ফুটবল কোচ হতে পারতেন না। ইয়ুর্গেন ক্লপ মোহাম্মদ সালাহ ও রবার্ট লেভানডফস্কিদের প্রিয় কোচ হতে পারতেন না। মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের প্রথম স্টার বয়। ব্যাটিং কোচ হওয়ায় জন্য আইসিসি কর্তৃক লেভেল-৩ লাইসেন্স সম্পন্ন করেছেন। তাকে বাংলাদেশ ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া একেবারে ভুল সিদ্ধান্ত বলে মনে হয়না। তিনি তার দক্ষতা দিয়ে বাংলাদেশ জাতীয় দলকে সাহায্য করতে পারেন। এতে রুবেল হোসাইনের মতো সাবেকদের এতো জ্বলার কথা নয়। বরং আশরাফুলকে আরো সাপোর্ট দেওয়ার প্রয়োজন। 

Post a Comment

Previous Post Next Post