পদত্যাগ পত্রে যা লিখে সবাইকে হতবাক করে দিলেন মোহাম্মদ সালাউদ্দিন, তোলপাড় ক্রিকেট পাড়া!

 

গত বছরের ৫ নভেম্বর জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যোগ দেন মোহাম্মদ সালাউদ্দীন। পাশাপাশি জাতীয় দলের ব্যাটিং ইউনিটের দেখভালও করছিলেন সিনিয়র এ কোচ। গত পরশু সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সালাউদ্দীনের পরিবর্তে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে।




এর একদিন যেতে না যেতেই আবারও আলোচনায় এসেছেন সালাউদ্দীন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পরই সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই মধ্যে বিসিবিতে পদত্যাগ পত্রও জমা দিয়েছেন সালাউদ্দীন। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।




সালাউদ্দীন বাদ, আশরাফুল এখন বাংলাদেশ দলের ব্যাটিং কোচসালাউদ্দীন বাদ, আশরাফুল এখন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ


সালাউদ্দীনের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে আগে ভাগেই পদত্যাগ করছেন তিনি। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বোর্ডে যে পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দীন, সেখানে উল্লেখ করেছেন, এখন আর নিজের ভূমিকায় কাজ করে আনন্দ পাচ্ছেন না।




পদত্যাগের বিষয়টি ক্রিকবাজকে নিজেই নিশ্চিত করেছেন সালাউদ্দীন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি।’ তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।




উল্লেখ্য, বিসিবি পদত্যাগপত্র গ্রহণ করলে জাতীয় দলের সঙ্গে আয়াল্যান্ডের বিপক্ষে সিরিজই সালাউদ্দীনের শেষ অধ্যায় হতে যাচ্ছে। বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। এরমধ্যে আগামী ১১ নভেম্বর সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর।

Post a Comment

Previous Post Next Post