তানজিম সাকিব নাকি সাইফুদ্দিন এশিয়া কাপের একাদশে সুযোগ পাবেন কে, সাফ জানালেন ফিল সিমন্স!
তানজিম সাকিব বনাম সাইফুদ্দিন – ব্যাটিং পরীক্ষায় কে এগিয়ে? বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স অনুশীলনে বিশেষভাবে নজর দিচ্ছেন পেসারদের ব্যাটিং দক্ষতার দিকে। বিশেষ করে তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাটিং পরীক্ষা নিচ্ছেন তিনি।
অনুশীলনে দুজনই ব্যাট হাতে চেষ্টা চালালেও, ব্যাটিংয়ে কিছুটা এগিয়ে আছেন সাইফুদ্দিন। তার শট নির্বাচন ও স্ট্রোক প্লেতে মুগ্ধ হয়েছেন কোচ। অন্যদিকে, তানজিম সাকিবও লড়াই চালাচ্ছেন ব্যাট হাতে আরও ভালো করার জন্য।
কোচ সিমন্স চান, শুধু বলেই নয়, ব্যাট হাতে প্রয়োজনের সময় দলকে ভরসা দিতে পারেন এই দুই অলরাউন্ডার।

Post a Comment