মুশফিক-শান্তর জোড়া ফিফটিতে নতুন রেকর্ড গড়ে বড় সংগ্রহের পথে টাইগাররা!

 


বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১৪৭/৩ (৪৮ ওভার) (সাদমান ১৪, বিজয় ০, মুমিনুল ২৯, শান্ত ৫১*, মুশফিক ৫০*)


শান্ত-মুশফিকের হাফ সেঞ্চুরি, জুটির একশ


পঞ্চাশের আগেই ৩ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। তাদের দুজনের ব্যাটেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দারুণ ব্যাটিংয়ে ১০৭ বলে ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি পেয়েছেন শান্ত। বাংলাদেশের অধিনায়কের হাফ সেঞ্চুরিতে মুশফিকের সঙ্গে জুটির সেঞ্চুরিও হয়েছে। পরের বলে ক্যারিয়ারের ২৮তম হাফ সেঞ্চুরি পেয়েছেন মুশফিক। পঞ্চাশ ছুঁতে খেলেছেন ৮৪ বল।



২ ঘন্টা আগে


শান্ত-মুশফিকে প্রথম সেশন পার করল বাংলাদেশ


৪৫ রানে তিন উইকেট হারানো বাংলাদেশকে বাকি সেশনে আর বিপদে পড়তে দেননি শান্ত এবং মুশফিক। দুজনে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বাকি সময়টা পার করেন। দুই উইকেট নেয়া থারিন্দুর ওপরও চড়াও শান্ত-মুশফিকরা। প্রথম সেশনে ১০ ওভারে দুই উইকেট নিলেও এই স্পিনার খরচা করেন ৫ রান।



প্রথম সেশনে ২৮ ওভারে তিন উইকেটে ৯০ রান করে বাংলাদেশ। 

Post a Comment

Previous Post Next Post