এশিয়া কাপকে সামনে রেখে ভারত পৌঁছালো বাংলাদেশ দল!

 

এশিয়া কাপ খেলতে ভারতে পা রাখলো বাংলাদেশ দল!



এএইচএফ মেনস হকি এশিয়া কাপে অংশ নিতে ভারত পৌঁছেছে বাংলাদেশ জাতীয় হকি দল। আগামী ২৯ আগস্ট থেকে ভারতের বিহারে শুরু হবে এই টুর্নামেন্ট। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কলকাতা হয়ে বিহারের উদ্দেশ্যে রওনা দেয় লাল-সবুজের প্রতিনিধিরা।


গত এপ্রিলে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এএইচএফ কাপে তৃতীয় স্থান অর্জন করলেও সরাসরি এশিয়া কাপে খেলার যোগ্যতা পায়নি বাংলাদেশ। তবে শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সরে দাঁড়ানোয় সুযোগ পায় লাল-সবুজের দল।




বাংলাদেশ দল এ মাসে টুর্নামেন্টকে সামনে রেখে ১৪ দিনের প্রস্তুতি নিয়েছে। প্রধান কোচ মশিউর রহমান বিপ্লব জানান, “ছেলেরা শেষ ১৪ দিনে সর্বোচ্চ চেষ্টা করেছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে অবশ্যই কিছু ভালো করতে পারবে।”


এশিয়া কাপে বাংলাদেশ পড়েছে পুল ‘বি’-তে। প্রতিপক্ষ হিসেবে থাকছে শক্তিশালী মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। কোচ এবং খেলোয়াড়রা আশাবাদী, শেষ মুহূর্তের সুযোগকে তারা কাজে লাগাতে পারবেন।

Post a Comment

Previous Post Next Post