বাংলাদেশ ক্রিকেটে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ‘সিন্ডিকেট’ বিতর্ক। জাতীয় দলের সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে নানা সমালোচনার মাঝেই উঠে এসেছে নতুন অভিযোগ—সাব্বির রহমান, সৌম্য সরকার এবং তরুণ উইকেটকিপার আকবর আলীকে নাকি জাতীয় দলের রাডারের বাইরে রাখতেই কাজ করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট!
ক্রিকেটপাড়ার গুঞ্জন অনুযায়ী, এই সিন্ডিকেটের সদস্যরা নাকি নির্বাচকদের ওপর প্রভাব খাটিয়ে নিজেদের পছন্দের খেলোয়াড়দের সুযোগ দিচ্ছে। ফলে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থেকে যাচ্ছেন অভিজ্ঞ সাব্বির ও সৌম্য, এমনকি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবরও পাচ্ছেন না প্রাপ্য সুযোগ।
অভ্যন্তরীণ সূত্রের দাবি, এই সিন্ডিকেট শুধু নির্বাচন প্রক্রিয়ায় নয়, দল গঠনের সিদ্ধান্ত, এমনকি ঘরোয়া ক্রিকেটেও প্রভাব বিস্তার করছে। যদিও বিসিবির কোনো কর্মকর্তা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।
ক্রিকেটপ্রেমীরা প্রশ্ন তুলছেন—“দেশের সেরা প্রতিভাবান খেলোয়াড়রা যদি সিন্ডিকেটের শিকার হন, তবে ন্যায্য সুযোগ কবে আসবে?”

Post a Comment