মিরপুরের পিচ সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় ছিল। সেই উইকেটে এবার বিশ্বরেকর্ডই গড়ে বসল ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ম্যাচের পর হুট করে নাসুম আহমেদকে দলে ঢোকানো হয়। তাই দেখে ওয়েস্ট ইন্ডিজও স্কোয়াডে নেয় আকিল হোসেইনকে। কাল রাত ২টা ৩০ মিনিটে ঢাকায় এসে নামা এই স্পিনারকে আজ একাদশেও নামিয়ে দেয়।
তা দেখেই উইন্ডিজের অভিপ্রায়টা ছিল পরিষ্কার। স্পিন দিয়েই ছেঁকে ধরতে চাইছে বাংলাদেশকে। ম্যাচে হলোও তাই। একাদশে ৫ স্পিনার নিয়ে নামে উইন্ডিজ।
তবে উইন্ডিজ একাদশে ছিলেন পেসার জেডেন সিলসও। তবে তাকে আজ বোলিংই দেয়নি ক্যারিবীয়রা। স্পিনারদের দিয়েই আক্রমণ সাজিয়েছে।
তাতেই গড়া হয়ে গেছে রেকর্ডটা। আন্তর্জাতিক ওয়ানডেতে স্পিনারদের দিয়ে সর্বোচ্চ ওভার করানোর কীর্তিটা এতদিন ছিল শ্রীলঙ্কার। ১৯৯৬ সালে এই উইন্ডিজের বিপক্ষেই ৪৪ ওভার করিয়েছিল স্পিন দিয়ে। তবে সে রেকর্ডটা আজ ইনিংসের ৪৫তম ওভারেই ছাড়িয়ে গেছে দলটা। তাতেই ভেঙে গেছে ২৯ বছরের পুরোনো বিশ্বরেকর্ডটা।
শেষমেশ ওয়েস্ট ইন্ডিজ তাদের বোলিং শেষ করেছে ৫০ ওভারই স্পিনারদের দিয়ে করিয়ে। আর তাতেই রেকর্ডটা রীতিমতো অলঙ্ঘনীয় হয়ে গেল। এই রেকর্ডটা এখন থেকে কেবল ছুঁতেই পারবে আর সবাই, ভাঙতে পারবে না কেউ! ওয়ানডে যে এখন ৫০ ওভারের বেশি হয় না আর!
মিরপুরে টানা স্পিনারদের বোলিংয়ে বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। কঠিন চাপের মুখে বাংলাদেশের ব্যাটাররা। ৩০ ওভার পর্যন্ত টিকে থেকে অল্পের জন্য ফিফটি হাতছাড়া সৌম্য সরকারের, মাথায় হাত শান্তর। অধিনায়ক মিরাজের বুক চিতিয়ে লড়াই। দলের পুৃঁজি আহামরি না কিন্তু মিরপুরের উইকেট বিবেচনায় রানের পাহাড় বলতেই হয়। আবারো তাণ্ডব চালানো ফিনিশিং রিশাদ হোসেনের বড় বড় ছক্কাই গ্যালারি করলেন উত্তাল স্বীকৃত ব্যাটারদের যখন হাটু কাপাকাপি রিশাদের ব্যাটে তখন ছক্কার ফুলঝুরি রিশাদ রিশাদ শ্লোগানে গর্জন তুললেন ভক্তরা।

Post a Comment