বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে রীতিমতো ভয়ংকর এক দুঃস্বপ্নে পরিণত করলেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। মাত্র ৯ রানের মাথায় বাংলাদেশের ৬ উইকেট তুলে নেন তিনি। ব্যাট হাতে নামতে না নামতেই একে একে ফিরে যান টাইগার ব্যাটাররা।
রশিদের স্পিনে দিশেহারা বাংলাদেশের ব্যাটাররা ক্রিজে দাঁড়াতেই পারছিলেন না। ইনিংস শেষে রশিদ খান আত্মবিশ্বাসী মন্তব্য করে বলেন—
“আমি আর এক ওভার বোলিং করার সুযোগ পেলে, বাংলাদেশকে অল-আউট করে ফেলতাম।”
এই কথাই প্রমাণ করছে, কতটা ভয় ঢুকিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের ব্যাটসম্যানদের মনে। ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করছেন—
“বাংলাদেশের প্লেয়ারদের এত রশিদভীতি কেনো?”
“ম্যাচের আগে থেকেই ভয় পেয়েছে, তাই এভাবে ধসে পড়েছে।”
বাংলাদেশের ব্যাটিং ধসের মূল স্থপতি রশিদ খান এখন আলোচনার কেন্দ্রে। অনেকে মনে করছেন, এই স্পিন জাদুকরের সামনে দাঁড়াতে হলে টাইগারদের মানসিকভাবে আরও শক্ত হতে হবে।

Post a Comment