বাংলাদেশের ক্রিকেটে নেমে এসেছে এক বড় ধাক্কা! ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণ থেকে বাদ পড়েছে বাংলাদেশ দল। আর এই ব্যর্থতার পর কঠোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সূত্রে জানা গেছে, আপাতত সব জাতীয় দলের ক্রিকেটারদের মাসিক বেতন বন্ধ ঘোষণা করা হয়েছে। বোর্ডের এক কর্মকর্তা বলেন, “দেশের জন্য যারা খেলেন, তাদের কাছ থেকে দায়িত্বশীল পারফরম্যান্স আশা করা হয়। এই ব্যর্থতার জবাব মাঠেই দিতে হবে।”
সরাসরি কোয়ালিফাই করতে হলে এখন পরবর্তী ৫ ম্যাচের সবকটিতে জয় পেতেই হবে বাংলাদেশকে — যা প্রায় অসম্ভব একটি সমীকরণ। আর যদি তা সম্ভব না হয়, তবে উগান্ডা, কেনিয়া, ওমান ও নামিবিয়ার মতো দলের সঙ্গে কোয়ালিফায়ার রাউন্ডে লড়তে হবে টাইগারদের।
ক্রিকেটবিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি বাংলাদেশের ক্রিকেটের জন্য এক বড় সতর্কবার্তা। এখনই যদি পারফরম্যান্সে উন্নতি না আসে, তাহলে বিশ্বকাপের টিকিট পাওয়াই হতে পারে কঠিন স্বপ্ন!

Post a Comment