আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বড় এক ভূমিকম্পের ইঙ্গিত মিলছে! আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার রেশ এবার এসে পড়েছে ক্রিকেট মাঠেও। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (ACB) দাবি—পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা পাকিস্তানের সঙ্গে নির্ধারিত সব দ্বিপাক্ষিক সিরিজ বাতিলের ঘোষণা দিয়েছে।
আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য ইতোমধ্যেই সব আয়োজন চলছিল। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্তে বদলে গেল পুরো চিত্র। ক্রিকেট বোর্ডের এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে, আফগানিস্তানের সরে দাঁড়ানোর সুযোগে শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। তবে সূত্রমতে, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আলোচনায় রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।
এই ঘটনার পর ক্রিকেট বিশ্লেষকরা বলছেন—রাজনৈতিক সম্পর্কের প্রভাব ক্রিকেটে পড়লে তা খেলাধুলার স্পিরিটের জন্য ক্ষতিকর। এখন ক্রিকেটপ্রেমীদের চোখ বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) দিকে—তারা এই আমন্ত্রণে সাড়া দেবে কি না, সেটিই দেখার বিষয়।

Post a Comment