বাংলাদেশকে আশ্বস্ত করে শানাকা বললেন, 'আমরাও আফগানিস্তানকে হারাতে চাই।' আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে এশিয়া কাপের 'বি' গ্রুপের লড়াই। বাংলাদেশ ইতোমধ্যে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই খেলে ফেলেছে। তবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচে না থেকেও যেন আছে বাংলাদেশ। টাইগাররা শেষ চারে যাবে কি না, তা যে নির্ধারিত হবে এই ম্যাচের ফলাফলে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
সহজ সমীকরণ বলছে, শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশ চলে যাবে সুপার ফোরে। এমনকি শ্রীলঙ্কা হারলেও সুযোগ আছে, তবে সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে হারতে হবে বিশাল ব্যবধানে। সরলভাবে ভাবতে গেলে লঙ্কানদের জয়ই এখন টাইগারদের পথ সুগমে সক্ষম। আর তাই আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে বাংলাদেশ থাকবে শ্রীলঙ্কার পক্ষে।
বিষয়টি নিয়ে শুধু বাংলাদেশের গণ্ডিতেই নয়, আলোচনা চলছে খোদ আরব আমিরাতেও। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লঙ্কান তারকা দাসুন শানাকাকেও প্রশ্ন করা হয় এ বিষয়ে। জবাবে তিনি জানান, তারাও আফগানিস্তানকে হারিয়েই যেতে চান সুপার ফোরে।
শানাকা বলেন, 'দেখুন, আমাদের জন্য প্রতিটি ম্যাচই বিগ গেম। মাঠে নামি এমন প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ দিন। হ্যাঁ, বাংলাদেশের সমর্থকরাও আমাদের জয়ের অপেক্ষা করছে। আমরাও আফগানিস্তানকে হারাতে চাই। আফগানিস্তান অনেক ভালো দল। অনেক উঁচু মানের দল। হারাতে পারলে আমাদের জন্য ভালোই হবে।'
শানাকা বলেন, 'দেখুন, আমাদের জন্য প্রতিটি ম্যাচই বিগ গেম। মাঠে নামি এমন প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ দিন। হ্যাঁ, বাংলাদেশের সমর্থকরাও আমাদের জয়ের অপেক্ষা করছে। আমরাও আফগানিস্তানকে হারাতে চাই। আফগানিস্তান অনেক ভালো দল। অনেক উঁচু মানের দল। হারাতে পারলে আমাদের জন্য ভালোই হবে।'
সব কিছু ছাপিয়ে লড়াইটা শ্রীলঙ্কা ও আফগানিস্তানের স্পিনারদেরও। শানাকাও তা মানছেন। তবে আবুধাবির এই মাঠেই আফগানদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে লঙ্কানদের। তাই দুশ্চিন্তার কিছু দেখছেন না লঙ্কান অলরাউন্ডার।
শানাকা বলেন, 'আসলে এমনই হতে যাচ্ছে, স্পিনারদের লড়াই। তাদের মানসম্পন্ন অ্যাটাক আছে। এটার জন্য আমরা প্রস্তুত আছি। আরব আমিরাতে ওদের বিপক্ষে অনেকবারই খেলেছি।'

Post a Comment