দলে না খেলেও জয় এনে দিলেন বুলবুল! সবার বিরুদ্ধে গিয়ে নাসুমকে নিয়ে বড় সিদ্ধান্ত!

 


বাংলাদেশ দলের জয়ে বড় অবদান রাখলেন যিনি নিজে মাঠে নেমে খেলেননি—তিনি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যখন অনেকেই নাসুম আহমেদকে একাদশে নেওয়ার পক্ষে ছিলেন না, তখন তিনিই সবার বিপক্ষে গিয়ে সাহসী সিদ্ধান্ত নেন।

এশিয়া কাপে যাওয়ার আগে বুলবুল ব্যক্তিগতভাবে নাসুমের সঙ্গে কথা বলেন। শুধু তাই নয়, নাসুমের ছোট্ট কন্যা ও স্ত্রী সঙ্গেও কথা বলেন তিনি। এই মানবিক সমর্থনই নাসুমকে নতুন করে আত্মবিশ্বাস জোগায়।


বুলবুল বলেন—

 “আমার কাছে মনে হয়, নাসুম অনেক আত্মবিশ্বাসী। ক্রিকেটের প্রতি তার মনোযোগ অনেক দৃঢ়, আর সেটাই তাকে খেলায় সহায়তা করেছে।”


ফলাফল— দলে সুযোগ পেয়ে মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে প্রমাণ করেছেন নিজের যোগ্যতা। আর প্রমাণ হলো, খেলোয়াড়দের পাশে দাঁড়ানোই আসল নেতৃত্ব।

Post a Comment

Previous Post Next Post