এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আবারও বিতর্কিত আম্পায়ারিংয়ের অভিযোগ উঠেছে। ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচে সূর্যকুমার যাদবকে নিয়ে দেখা দেয় বড় এক ড্রামা।
মোস্তাফিজুর রহমানের বল সূর্যকুমারের ব্যাটে স্পষ্টভাবে লেগেছে বলে মনে হলেও ফিল্ড আম্পায়ার নট আউট দেন। পরে বাংলাদেশ দল রিভিউ নিলে আল্ট্রা এজে স্পষ্ট দেখা যায় ব্যাটে লেগেছে বল, সঙ্গে সঙ্গে আউটের সিদ্ধান্ত দেন থার্ড আম্পায়ার। ফলে ১১৪ রানে ভারতের চতুর্থ উইকেটের পতন ঘটে।
এই সিদ্ধান্ত নিয়ে মাঠে তৈরি হয় উত্তেজনা। আফগান আম্পায়ার আহমেদ শাহ বারবার লেগ আম্পায়ারের সঙ্গে ইশারা-ইঙ্গিত করে বোঝানোর চেষ্টা করছিলেন। অনেক দর্শক এবং ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, এত স্পষ্ট এজ হওয়ার পরও নট আউট দেওয়া একেবারেই অবিশ্বাস্য।
বাংলাদেশ ভক্তদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে—তাদের মতে ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বিতর্কিত সিদ্ধান্তের ছড়াছড়ি। তবে শেষ পর্যন্ত প্রযুক্তিই সত্যকে সামনে এনে সূর্যকুমার যাদবকে ফেরাল।

Post a Comment