১ বছরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড টাইগারদের, ২০২৫ সালে ভাঙলো ২০২৪-এর রেকর্ড!

 

বাংলাদেশ ক্রিকেটের ব্যাটাররা যে এখন ছক্কার ঝড় তুলতে অভ্যস্ত হয়ে উঠেছে, তার প্রমাণ মিললো ২০২৫ সালের পরিসংখ্যানে। চলতি বছর এখন পর্যন্ত মাত্র ১৮ ম্যাচে বাংলাদেশ দল মেরেছে ১২৪টি ছক্কা। এটাই এক ক্যালেন্ডার বছরের সর্বোচ্চ ছক্কার রেকর্ড টাইগারদের।


এর আগে ২০২৪ সালে বাংলাদেশ খেলেছিল মোট ২৪ ম্যাচ, আর সেই বছর মোট ছক্কার সংখ্যা ছিলো ১২২টি। অর্থাৎ আগের বছরের তুলনায় ৬ ম্যাচ কম খেলেই টাইগাররা ছক্কার সংখ্যা ছাড়িয়ে গেছে।


এই পরিসংখ্যান প্রমাণ করছে যে, বাংলাদেশ ব্যাটাররা এখন আর কেবল স্ট্রোক প্লে বা রানের খেলা নয়, পাওয়ার হিটিংয়েও নিজেদের আধিপত্য গড়ে তুলছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে লিটন দাস, তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, এমনকি অলরাউন্ডাররা ছক্কার দিক থেকে দলকে এগিয়ে নিচ্ছেন।


বাংলাদেশের ক্রিকেটে এধরনের উন্নতি দেখাচ্ছে, বিশ্ব ক্রিকেটের টি-টোয়েন্টি বা ওয়ানডে হোক, ছক্কার দৌড়ে টাইগাররা আর পিছিয়ে নেই।

Post a Comment

Previous Post Next Post