আফ্রিদিকে ‘কু'কু'র’ বলায় সূর্যকুমারকে ‘শু'ক'র’ বললেন মোহাম্মদ ইউসুফ! জবাব ভাইরাল!

 

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের হ্যান্ডশেক বিতর্কের অবসান না হতেই নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে ‘শুকর’ বলে সম্বোধন করেছেন দেশটির সাবেক তারকা অল-রাউন্ডার মোহাম্মদ ইউসুফ। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্কের সৃষ্টি হলে ইউসুফ নিজের অবস্থান পরিস্কার করেছেন।

আলোচিত ওই ম্যাচ শেষে ভারতীয়রা হাত না মেলানোয় পাকিস্তানিরা খুবই ক্ষুব্ধ হয়েছে। সাবেক ক্রিকেটাররা গণমাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক ক্রিকেটে ১৭,০০০ এরও বেশি রানের মালিক মোহাম্মদ ইউসুফ এক টিভি শোতে সূর্যকুমার যাদবকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বসেন। এমনকি অনুষ্ঠানের উপস্থাপক বারবার তাকে সতর্ক করলেও তিনি থামেননি।



আলোচনাটি ছিল এরকম:



ইউসুফ: ভারত তাদের মায়ার দুর্গ থেকে বেরিয়ে আসতে পারে না। তাদের অধিনায়ক, শুয়ারকুমার যাদব...



উপস্থাপক: এটা সূর্যকুমার যাদব


ইউসুফ: হ্যাঁ, আমি এটাই বলেছি। শুয়ারকুমার যাদব


উপস্থাপক: না, তার নাম সূর্যকুমার যাদব


ইউসুফ: ওহ, ঠিক আছে! সে শুয়ারকুমার যাদব। ম্যাচ জেতার জন্য ভারতের লজ্জিত হওয়া উচিত। আম্পায়ারদের নিয়ে দল তৈরি এবং ম্যাচ রেফারিকে তাদের ইচ্ছায় কাজ করতে বাধ্য করে ওরা। সবকিছুরই একটা সীমা আছে।



সামাজিক যোগাযোগমাধ্যমে ইউসুফের মন্তব্যের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে ইউসুফ বলেন, ‘কোনো খেলোয়াড়কে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না। কিন্তু ইরফান পাঠান (ভারতের সাবেক পেসার) যখন বলেছিল যে- “শহিদ আফ্রিদি কুকুরের মতো ঘেউ ঘেউ করে” তখন কেন ভারতের জনগন এবং মিডিয়া ইরফানের প্রশংসা করেছিল? আজ যারা মর্যাদা এবং সম্মানের কথা বলছেন, তাদের কি এটি প্রত্যাখ্যান করা উচিত ছিল না?’



এদিকে, ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক না করার দায় শেষ পর্যন্ত চেপেছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ওপর। পিসিবি দাবি করেছে, টসের সময় ম্যাচ রেফারি পাইক্রফটই নাকি দুই দলের অধিনায়ককে করমর্দন বাদ দিতে নির্দেশ দিয়েছিলেন। তাদের দাবির প্রেক্ষিতে পাকিস্তান বনাম আরব আমিরাত ম্যাচ থেকে পাইক্রফটকে সরিয়ে দিয়েছে আইসিসি।

Post a Comment

Previous Post Next Post