বাবাকে নিয়ে কান্ডের পর মাঠ কাঁপালেন নাসুম! ম্যাচসেরার ট্রফি উৎসর্গ করলেন বাবাকে!

 

আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। মাত্র ১১ রান খরচায় ২ উইকেট শিকার করেন নাসুম। আগেও বহুবার বল হাতে নিজেকে প্রমাণ করেছেন নাসুম।  



আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে নিজেদের সম্ভাবনা এখনও টিকিয়ে রেখেছে বাংলাদেশ। টাইগারদের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাসুম।  




সংযুক্ত আরব আমিরাতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাসুম বলেছেন, ‘দেখেন ফিরে এসে ম্যাচসেরা এমন না। আমি শেষ ম্যাচেও কিন্তু ম্যাচসেরা হয়েছিলাম। দলের যখন যাকে প্রয়োজন, প্ল্যানিং বা এসব (অনুযায়ী খেলানো হয়)। আমরা সবসময় প্রস্তুত থাকি। যখন খেলব তখন ভালো খেলার চেষ্টা করব। এর আগেও অনেকগুলা (ম্যাচসেরার পুরস্কার) ছিল। এটা বেশি স্পেশাল কারণ ডু অর ডাই ম্যাচ ছিল।’  




এমন পারফরম্যান্স কাকে উৎসর্গ করতে চান এমন প্রশ্নের জবাবে নাসুম জানান, ‘তার বাবার কথা। 




শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে কাকে সমর্থন দিচ্ছেন নাসুম? জবাবে নাসুম বলেছেন, ‘যে ভালো খেলবে সেই জিতবে। এগুলো নিয়ে ভাবছি না। যারা ভালো খেলবে তারাই জিতবে। কাউকে সাপোর্ট বা কারও জন্য দোয়া করার দরকার মনে করছি না। যেটা লেখা আছে কপালে সেটাই হবে। আমরা এটা নিয়ে অত ভাবছি না। যা হবার তাই হবে।’  




নাসুম আরও জানান, ‘সত্যি কথা বলতে আমি সবসময় রেডি থাকি খেলার জন্য। সুযোগ আসলে চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার। আলহামদুলিল্লাহ অনেক সময় হয় অনেক সময় হয় না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আমি যে এভাবে পারফর্ম করতে পারি। (উদযাপনের কারণ) আল্লাহ তো তো একজন আছেনই। আমি হাত উঁচু করে উনাকে কৃতজ্ঞতা জানাই।’  




বাংলাদেশের সুপার ফোর ভাগ্য নির্ভর করছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের উপর।

Post a Comment

Previous Post Next Post