খা*রা*প সময়ে নাসুমের খোজ নিয়েছে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আমিনুল ইসলাম বুলবুল বলেনঃ এশিয়া কাপ মিশনে যাওয়ার আগে আমি পার্সোনালি নাসুমের সাথে সিলেটে কথা বলেছি। তার ছোট্ট মেয়েটি ও স্ত্রী সঙ্গে কথা বলেছি। আমার কাছে মনে হয়, সে অনেক আত্মবিশ্বাসী ।
আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়ে নিজেকে আরও একবার প্রমাণ করেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। মাত্র ১১ রান খরচায় ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন নাসুম। আগেও বহুবার বল হাতে নিজেকে প্রমাণ করেছেন নাসুম।
আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে নিজেদের সম্ভাবনা এখনও টিকিয়ে রেখেছে বাংলাদেশ। টাইগারদের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাসুম। নাসুম আহমেদের স্পিন ভেলকিতেই কুপোকাত হয়েছে আফগানিস্তান। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর বিসিবি সভাপতির প্রশংসাও পেয়েছেন নাসুম আহমেদ।
এশিয়া কাপের আগে দেশ ছাড়ার আগে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছিলেন নাসুম আহমেদ। সব জয় করে ঘুরে দাঁড়িয়েছেন নাসুম। বিসিবি প্রধান বুলবুল বলেছেন, ‘প্রথমে আমি নাসুমের প্রতি সহানুভূতি জানাচ্ছি এমন পরিস্থিতিতে। একটা প্লেয়ার যখন দেশকে প্রতিনিধিত্ব করে, আন্তর্জাতিক খেলা খেলতে যায়, মানসিকভাবে কীভাবে সাপোর্ট করতে পারে। সেখানে যে খেলা খেলেছে অবিশ্বাস্য ছিল। সে সবসময় ধারাবাহিক। আফগানিস্তান ম্যাচে অনেক বড় ভূমিকা পালন করেছে। ১১ জনেরই অবদান ছিল। সে বড় ভূমিকায় ছিল। পার্সোনালি সিলেটে তার সাথে কথা হয়েছিল। মনে হয়েছিল সে অনেক আত্মবিশ্বাসী। ক্রিকেটের প্রতি তার মনোযোগ অসম্ভব অসম্ভব অসম্ভব তীক্ষ্ণ। সেটা সে প্রমাণ করেছে।’
এশিয়া কাপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে আছে বাংলাদেশ।

Post a Comment