ব্রেকিং নিউজ: বিপিএল বাদ দিয়ে কোটি টাকার লো''ভে বিদেশি লিগে রিশাদ হোসেন!

 



বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন এবার বিপিএল বাদ দিয়ে খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশে। ক্যারিয়ার উন্নতির স্বার্থে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনাপত্তিপত্র চেয়েছিলেন। বিসিবিও সেটি মেনে নিয়ে পুরো মৌসুম খেলতে অনুমতি দিয়েছে।




হোবার্ট হারিকেন্স ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছিল রিকি পন্টিংয়ের পরামর্শে। গত আসরে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে খেলতে না পারলেও এবারের মৌসুমে পুরোটা সময়ই পাওয়া যাবে তাকে। পাকিস্তান সুপার লিগে ভালো খেলার পর থেকেই ফ্র্যাঞ্চাইজিটির নজরে ছিলেন রিশাদ।




২৩ বছর বয়সী এই লেগ স্পিনারের ক্যারিয়ার নিয়ে আশাবাদী সবাই। পন্টিংয়ের মতে, রিশাদ ভবিষ্যতের তারকা হয়ে উঠতে পারেন অস্ট্রেলিয়ার মাটিতে খেলে।

Post a Comment

Previous Post Next Post