চলতি এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে তার ঝলমলে বোলিং পারফরম্যান্সেই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। কাটার মাস্টার ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। তার নিয়ন্ত্রিত স্পেলেই ম্যাচের ভাগ্য ঘুরে যায় টাইগারদের দিকে এবং শেষ পর্যন্ত নিশ্চিত হয় জয়।
এখন পর্যন্ত এই আসরে মুস্তাফিজ ৪ ম্যাচে ৭ ইকোনমিতে নিয়েছেন ৭টি উইকেট। ফলে জায়গা করে নিয়েছেন এশিয়ার সেরা ৫ উইকেট শিকারির তালিকায়। শীর্ষে আছেন ভারতের কুলদিপ যাদব ও সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিক, দুজনেরই শিকার ৯ উইকেট। মুস্তাফিজের পাশাপাশি তালিকায় আছেন শ্রীলঙ্কার নুয়ান থুষারা (৬ উইকেট) এবং পাকিস্তানের সাইম আইয়ুব (৬ উইকেট)।
বাংলাদেশ দলের জন্য মুস্তাফিজের এই ধারাবাহিকতা নিঃসন্দেহে বড় স্বস্তির জায়গা হয়ে উঠেছে।

Post a Comment