এশিয়া কাপের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তান জয় ছিনিয়ে নিয়ে জায়গা করে নিল সুপার ফোরে। তবে খেলা শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে দুটি ঘটনা।
প্রথমটি, এক বিতর্কিত মুহূর্তে বলের আঘাতে লঙ্কান আম্পায়ার আহত হন। ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটতেই দর্শক ও ক্রিকেটবোর্ডের কর্মকর্তারা হতবাক হয়ে যান। পরে যদিও পরিস্থিতি সামাল দেওয়া হয়, তবে বিষয়টি নিয়ে সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়।
দ্বিতীয়ত, ম্যাচ শেষে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি মাঠে দাঁড়িয়ে গ্যালারিতে বসা স্ত্রীকে ফ্লা’ইং কি*স দিতে দেখা যায়। মুহূর্তটি দ্রুত ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে এটি রোমান্টিক দৃশ্য হিসেবে উপভোগ করেছেন, আবার অনেকে প্রশ্ন তুলেছেন—এমন সময়ে ব্যক্তিগত প্রদর্শন কতটা যুক্তিযুক্ত।
সব মিলিয়ে পাকিস্তানের সুপার ফোরে যাওয়া নিয়ে যেমন আনন্দের জোয়ার বইছে, তেমনি আম্পায়ার আহত হওয়ার ঘটনায় উঠছে প্রশ্নের ঝড়।

Post a Comment