শ্রীলঙ্কার ম্যাচে রশিদ খানের ''নি''ষে''ধা''জ্ঞা''? বাংলাদেশ পেল বড় সুখবর!

 

বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচের পর বড় বিতর্কে জড়িয়ে পড়লেন আফগান তারকা স্পিনার রশিদ খান। ম্যাচ চলাকালে কয়েকটি আম্পায়ারিং সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে খেলা শেষে পাকিস্তানি আম্পায়ার ফয়সাল আফ্রিদির প্রতি অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। 

সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।


আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ শেষে আম্পায়ারকে কটাক্ষ করা বা অসম্মানজনক আচরণ শাস্তিযোগ্য অপরাধ। এর ফলে খেলোয়াড়কে জরিমানা, ডেমেরিট পয়েন্ট কিংবা সাময়িক নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করতে হয়।


যদিও এখনো রশিদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ম্যাচ রেফারির রিপোর্টের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। যদি শাস্তি কার্যকর হয়, তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই নামতে হতে পারে দলকে।


বাংলাদেশের সমর্থকরা বিষয়টিকে দেখছেন বাড়তি সুখবর হিসেবে—কারণ রশিদ খান মাঠে না থাকলে আফগানিস্তানের বোলিং আক্রমণ অনেকটাই ভেঙে পড়বে।

Post a Comment

Previous Post Next Post