আসন্ন এসএ২০ নিলামকে ঘিরে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে ক্রিকেট দুনিয়ায়। এবারের নিলামে নিবন্ধন করেছেন মোট ৭৮২ জন ক্রিকেটার, তবে সুযোগ পাবেন মাত্র ৮৪ জন ভাগ্যবান তারকা।
বাংলাদেশ থেকেও এবার দেখা যাবে উল্লেখযোগ্য উপস্থিতি— ২৩ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে।
সবচেয়ে বড় চমক হচ্ছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি এবারও নিজের নাম তুলেছেন এই লড়াইয়ে। অভিজ্ঞ এই অলরাউন্ডারের সাথে আরও বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন, যারা সুযোগ পেলে নিজেদের প্রমাণের জন্য মরিয়া হয়ে থাকবেন।

Post a Comment