আউট না হয়েও সাজঘরে ফিরলেন সাকিব? আম্পায়ারকে ফিল্ডেই ধু'য়ে দিলেন!





সাকিব আল হাসানের জন্য দিনটি শুরু হয়েছিল দুর্দান্তভাবে, কিন্তু শেষটা ততটা মধুর হয়নি। ক্যারিবিয়ান ম্যাক্স সিক্সটি টিটেন টুর্নামেন্টের অভিষেক ম্যাচে বল হাতে দুই ওভারে ১৯ রান দিয়ে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। এরপর ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ের দায়িত্ব কাঁধে নিয়ে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক শুরুর ইঙ্গিত দেন। মোট ৮ বল মোকাবেলায় চার-ছক্কার ঝলকে ১৩ রান করে ফেলেছিলেন তিনি।




কিন্তু এরপরই ঘটে বিতর্কিত একটি ঘটনা। এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাকিব, কিন্তু তিনি আম্পায়ারের সিদ্ধান্তকে সহজভাবে মেনে নিতে পারেননি। খালি চোখে দেখলে বলটি লেগ স্টাম্পের অনেকটা বাইরে ছিল বলেই মনে হয়েছে। আউট হওয়ার পর বারবার আঙুলের ইশারায় আম্পায়ারকে দেখিয়ে নিজের অবস্থান বোঝানোর চেষ্টা করেন সাকিব। দুর্ভাগ্যজনকভাবে ম্যাচে রিভিউ না থাকায় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে দাঁড়ায়।




ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সাকিবের এই বিতর্কিত আউট। তবে বল ও ব্যাট হাতে তার প্রভাব স্পষ্ট, এবং অভিষেক ম্যাচেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন সাকিব আল হাসান।


Post a Comment

Previous Post Next Post