দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ শিবিরে আরেকটি খবর সামনে এসেছে।
তাওহিদ হৃদয়কে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সঙ্গে তাঁর disciplinary record-এ যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।
ঘটনাটি ঘটে ম্যাচের চতুর্থ দিনে। খারাপ আলোর কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠের আম্পায়াররা বাংলাদেশের ড্রেসিংরুমের পাশ দিয়ে যাওয়ার সময় হৃদয় তাঁদের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানান।
আইসিসির ভাষ্য অনুযায়ী, হৃদয় আম্পায়ারদের সঙ্গে এমনভাবে কথা বলেছিলেন, যেটিকে আক্রমণাত্মক ও অনুচিত হিসেবে বিবেচনা করা হয়েছে।
হৃদয় অভিযোগটি স্বীকার করেছেন এবং প্রস্তাবিত শাস্তিও মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
তবে বিষয়টি নিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন থাকবেই—মাঠের উত্তেজনায় একজন ক্রিকেটার কতটা প্রতিবাদ করতে পারেন, আর কোন জায়গা থেকে সেটি শাস্তিযোগ্য আচরণ হয়ে যায়?

Post a Comment