সাকিব আল হাসানকে ক্যারিয়ারের শুরু দিকে স্পিন বোলার হিসেবেই স্কোয়াডে বিবেচনা করা হতো। পাশাপাশি মোটামুটি ব্যাট চালাতে পারতেন। ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত স্পেশাল স্পিনার হিসেবে দলে নিয়মিত খেলেছেন। কিন্তু ২০১১ সালের পর নিজেকে আর্বিভাব করেন প্রকৃত অলরাউন্ডার হিসেবে। ব্যাট হাতে যেমন অবদান বল হাতেও তেমনি।
তানজিম সাকিবের সাম্প্রতিক ব্যাট হাতে পারফরম্যান্স অনেকটা সাকিব আল হাসানের সাদৃশ্য বর্ণনা করে। ডাউন অর্ডারে বিপদের মুহূর্তে ব্যাট হাতে ভালো ফাইট করার মেন্টালিটি রয়েছে। ব্যাট চালানো দেখলে যথেষ্ট পটেনশিয়াল মনে হয়। যদি আরেকটু উন্নতি করতে পারে তাহলে হয়তো আমরা সাকিব আল হাসান না পেলেও একজন পেস অলরাউন্ডার পেয়ে যেতে পারি।

Post a Comment