পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে আর কোনো ম্যাচ যুক্ত হবে কিনা, সাফ জানিয়ে দিলেন আমিনুল ইসলাম বুলবুল!


 


পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে আর কোনো ম্যাচ যুক্ত হচ্ছে না—এ কথা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্তা আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, “এই সিরিজে আর ম্যাচ বাড়ছে না। নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকালই শেষ হবে সিরিজ।”



এর কারণ হিসেবে তিনি বলেন, “পাকিস্তান আগামী ১ আগস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। ফলে সময়ের সংকটে ইচ্ছে থাকলেও আরও দুটি ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না।”



তবে ভক্তদের জন্য সুখবরও আছে। আমিনুল ইসলাম জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিসিবিকে একটি প্রস্তাব দিয়েছে—২০২৬ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের বিষয়ে। বিষয়টি এখনও প্রাথমিক আলোচনা পর্যায়ে থাকলেও বিসিবি ইতিবাচক মনোভাব দেখিয়েছে।



এই সিরিজ না বাড়লেও সামনে যে বড় কিছু অপেক্ষা করছে, তা বলার অপেক্ষা রাখে না।

Post a Comment

Previous Post Next Post