BCB রিয়াদকে বিদায় জানাতে চেয়েছিল গো'প'নে, কিন্তু তিনি দিলেন শক্ত জবাব!


 



বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও এখনো পুরোপুরি বিদায় নেননি মাঠ থেকে। সম্প্রতি বিসিবি তাকে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারির প্রশিক্ষণে অংশ নিতে আহ্বান জানায়। কিন্তু সেই প্রস্তাব তিনি বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন।



রিয়াদ জানিয়েছেন, "আমি এখনও মাঠের ভেতরে থাকতে চাই, মাঠের বাইরের দায়িত্বের জন্য নিজেকে প্রস্তুত মনে করছি না। এটা আমার জন্য আবেগের বিষয়।"



ক্রিকেটপ্রেমীদের অনেকেই আশাবাদী ছিলেন—রিয়াদের মতো অভিজ্ঞ ও সৎ একজন ব্যক্তি ম্যাচ রেফারির মতো দায়িত্ব পেলে ঘরোয়া লিগে আম্পায়ারিংয়ের মান বাড়বে এবং দুর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টি হবে। তবে রিয়াদের এই প্রত্যাখ্যানে অনেকেই হতাশ হয়েছেন।



রিয়াদের এই সিদ্ধান্তে বোঝা যায়, তার মন এখনো ব্যাট-প্যাডেই। মাঠে তার অভিজ্ঞতা ও নেতৃত্বের ছাপ তিনি হয়তো আরও কিছুদিন ধরে রাখতে চান ঘরোয়া ক্রিকেটে।

Post a Comment

Previous Post Next Post