দুবাই বিমানবন্দরে তিন রাত আটকে ছিলেন নাহিদ-রিশাদ

 



সংযুক্ত আরব আমিরাতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। দুবাই বিমানবন্দরে প্রায় ৭২ ঘন্টা আটকে ছিলেন তারা। নানা জটিলতার পর অবশেষে আজ দলের সাথে যোগ দিয়েছেন নাহিদ ও রিশাদ। 


তবে কী কারণে নাহিদ ও রিশাদ বিমানবন্দরে আটকে ছিলেন শুরুতে সেটা জানা যায়নি। ধারণা করা হয়েছিল, পিএসএল খেলে পাকিস্তান থেকে দুবাই হয়ে ফেরার সময় তাদের ভিসা বা অন্যান্য কাগজপত্রের সমস্যায় আটকা পড়েছে। তবে পরে জানা যায়, মূল সমস্যা ছিল তাদের ট্রানজিট ভিসার বৈধতার ঘাটতি।


আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলার উদ্দেশ্যে গত ১৪ মে দুই ধাপে দেশ ছাড়ে টাইগাররা। প্রথম ধাপে ছিলেন নাহিদ-রিশাদ। কিন্তু দুবাই পৌঁছে ইমিগ্রেশন পার হতে পারেননি তারা। যার কারণে প্রায় তিন রাত বিমানবন্দরে আটকে ছিলেন নাহিদ-রিশাদ।


পাকিস্তান সুপার লিগ স্থগিত হওয়ার পর বিদেশি ক্রিকেটারদের নিরাপদে ফেরানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশেষ বিমানে তাদের দুবাই পাঠায়। কিন্তু সেই যাত্রাপথে ট্রানজিট ভিসার বৈধতা নিয়ে সমস্যা দেখা দেয়, যা দুবাইয়ে ইমিগ্রেশনে আটকে রাখে।


আরব আমিরাতে যাওয়ার পর অনুশীলন করেছে বাংলাদেশ। কিন্তু বিমানবন্দরে আটকে থাকায় ছিলেন না নাহিদ-রিশাদ। 


আজ প্রথম টি-টোয়েন্টিতে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে লিটন কুমার দাসের দল। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি।


Post a Comment

Previous Post Next Post