বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিনের সবচেয়ে আলোচিত দ্বন্দ্ব—সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব। দেশের দুই তারকা ক্রিকেটারের মাঝে সম্পর্কের তিক্ততা এতটাই গভীর ছিল যে, তা মাঠের বাইরেও প্রভাব ফেলেছে বহুবার। এমনকি একসাথে খেলাও হয়ে উঠেছিল প্রশ্নবিদ্ধ। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি—এই সম্পর্কের বরফ গলালেন নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল!
দায়িত্ব নিয়েই বড় চমক দিয়েছেন তিনি। খেলোয়াড়দের পারস্পরিক দূরত্ব ঘুচিয়ে, দেশকে সবার আগে রাখার বার্তা দিয়েছেন বুলবুল। তার একান্ত উদ্যোগেই সম্প্রতি এক গোপন মিটিংয়ে বসেন সাকিব ও তামিম। সেখানেই ঘটে দীর্ঘ প্রতীক্ষিত সেই "অভ্যন্তরীণ মিলন"।
সূত্র মতে, দুই ক্রিকেটারই সম্মত হয়েছেন দেশকে সামনে রেখে একসাথে কাজ করতে। একসাথে খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন তারা। সাকিব বলেছেন, "জাতীয় দলই আমাদের পরিচয়, ব্যক্তিগত কিছু থাকতে পারে, তবে দেশের স্বার্থ আগে।" তামিমও জানিয়েছেন, "দলকে আরও শক্তিশালী করতে আমরা একসাথে কাজ করবো।"
বাংলাদেশ ক্রিকেটে এটা এক নতুন সূচনা। ভক্তরা বলছেন, “যা কেউ পারলো না, বুলবুল সেটাই করে দেখালেন!”
এখন সকলের চোখ বিসিবির পরবর্তী ঘোষণার দিকে—সাকিব-তামিম একসঙ্গে মাঠে নামছেন তো?
.png)
Post a Comment