জাতীয় দলের হয়ে খেলতে আর কোনো বাধা নেই সাকিবের, চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন বুলবুল

 





সাকিব আল হাসান কে লাল সবুজের জার্সিতে ফেরানোর পরিকল্পনা করছেন আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। 




ডেইলি সান কে দেওয়া সাক্ষাৎকারে একজন বোর্ড কর্মকর্তা জানিয়েছেন, "সামনের দিনগুলোতে সাকিবের খেলার ভালো সম্ভাবনা আছে।‌ এই মুহূর্তে দলটা ডানাহীন পাখির মতো। সাকিব দলের ডানা হতে পারেন।"




বিসিবির নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তার প্রথম প্রেস কনফারেন্সে জানিয়েছেন, "সাকিব ক্রিকেট বিশ্বের ফাইনেস্ট অলরাউন্ডার। সে ফিট থাকুক এবং ভালো ক্রিকেট খেলতে থাকুক। তার দলে ফেরার সিদ্ধান্ত নিবে নির্বাচকরা, উপদেষ্টা নয়। কারণ উপদেষ্টা নির্বাচক না।"




এখন দেখার বিষয় সাকিব আল হাসান কে শেষ পর্যন্ত বাংলাদেশ দলে ফেরানো হয় কিনা?? যদিও অতীতেও এমন মিষ্টি কথা অনেক বারই বলতে শোনা গেছে বোর্ড কর্তাদের। তাই যতক্ষণ না অফিসিয়ালি বাংলাদেশের স্কোয়াডে ফিরবেন সাকিব আল হাসান, ততক্ষণ এসব কথার কোনো ভ্যালু নাই। 

Post a Comment

Previous Post Next Post