দলের খারাপ সময়ে লিপুকে সরিয়ে প্রধান নির্বাচকের দায়িত্বে আসছেন মাহমুদুল্লাহ

 





বাংলাদেশ ক্রিকেটে চলছে একের পর এক ধাক্কা! প্রথমে আরব আমিরাতের বিপক্ষে লজ্জাজনক সিরিজ হার, এরপর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ। দেশের ক্রিকেটে এমন হতাশাজনক সময়ের মাঝে এবার বড় পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি।


দলের ধারাবাহিক ব্যর্থতার দায়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু-কে অবশেষে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বিস্ময়করভাবে তার জায়গায় দায়িত্ব নিতে চলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।


হ্যাঁ, ঠিকই শুনেছেন! মাঠে ব্যাট হাতে বহু ম্যাচ বাঁচানো রিয়াদ এবার মাঠের বাইরেও নিতে চলেছেন বড় দায়িত্ব—প্রধান নির্বাচক হিসেবে।


বোর্ডের এক উচ্চপর্যায়ের সূত্র জানায়,

"রিয়াদ দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন, দেশকে অনেক কঠিন সময়ে নেতৃত্ব দিয়েছেন। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারকে নির্বাচক হিসেবে পেলে দলের কাঠামোতে বাস্তবভিত্তিক পরিবর্তন আনা সম্ভব হবে।"

মাহমুদুল্লাহ নিজেও নাকি রাজি হয়েছেন এই দায়িত্ব নিতে। কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।


ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন—-বাজে স্কোয়াড গঠনের যুগ শেষ হবে কি রিয়াদের নেতৃত্বে?

Post a Comment

Previous Post Next Post