বাড়িতে হামলার গুজবে যা বললেন লিটন




ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেওয়ার পর দেশে শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর বিভিন্ন জেলায় ক্ষমতাচ্যুত সরকারদলীয় আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাম্প্রদায়িক সহিংসতাও ছড়িয়ে পড়ে। জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের বাড়িতেও হামলা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দেখা যায়। তবে বাংলাদেশি কিপার এনিয়ে একটি পোস্ট দিলেন। গুজবে কান না দিতে অনুরোধ করেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে লিটন লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে, আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনও সত্যতা নেই। কেউ এসব গুজবে কান দিবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।’


✪ আরও পড়ুন: বিসিবির লু'কা'নো স''ত্য উ'' ন্মো''চ''ন করলেন কোচ ফাহিম: পাপনের উপর সরাসরি অ'ভি'যো''গ!


একটি অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন দেখছেন লিটন, ‘আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায়  যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করবো ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকবো এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশটাকে । কারণ দেশটা আমাদের সবার।’


গতকাল বৃহস্পতিবার শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন।


Post a Comment

Previous Post Next Post