গা'জা'র ভবিষ্যৎ কেমন হবে, এআই ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প

 



আমেরিকা গাজার নিয়ন্ত্রণ নিলে উপত্যকাটির ভবিষ্যৎ কেমন হবে–তা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ভিডিও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সমৃদ্ধ গাজার চিত্র। যেখানে আছে স্বর্ণে মোড়ানো ট্রাম্পের মূর্তি আর উঁচু ভবনে তাঁর নাম। তবে ভিডিওর কোথাও নেই ফিলিস্তিনিদের অস্তিত্ব।


ভিডিওর বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, উপত্যকাটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানাতে চান ট্রাম্প। ভিডিওতে দেখা গেছে, আকাশ ছোঁয়া উঁচু ভবনে ঘেরা গাজা উপত্যকা রূপ নিয়েছে বিশাল অবকাশযাপন কেন্দ্রে।


সৈকতের পাশে বসে ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পান করছেন বিশেষ পানীয়। আনন্দে মেতেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। গাজার সড়কে স্বর্ণ মোড়ানো ট্রাম্পের মূর্তি আর বিশাল অট্টালিকায় লেখা তাঁর নাম।

ট্রাম্পের অভিলাষী ভাবনার প্রতিফলনই এই ভিডিও। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ফিলিস্তিনিদের সংস্কৃতি ও স্বার্থ পরিপন্থী বলে মত স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের। আর অসন্তোষ ফিলিস্তিনিরা জানাচ্ছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। পৈতৃক ভিটা-মাটি ছাড়তে নারাজ তারা।


এক ফিলিস্তিনি মোহাম্মদ বদর রয়টার্সকে বলেন, ‘১৯৪৮ সাল থেকেই ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত করতে চাচ্ছে। যারা গাজাবাসীকে অন্যত্র সরাতে চায় তাদের প্রতি আমাদের বার্তা হলো, আমরা কোথাও যাব না। পূর্বপুরুষদের বসতিতেই থাকবো। আমরা এধরনের প্রস্তাব প্রত্যাখান করছি। তবে গাজা পুনর্গঠন করতে চাইলে আমরা স্বাগত জানাব।’ 

ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গাজার নিয়ন্ত্রণ নেবে আমেরিকা। তাৎক্ষণিকভাবেই গাজাবাসীসহ ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখান করেছেন আরব বিশ্ব। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবের বিকল্প পরিকল্পনা তৈরিতে কাজ করছে সৌদি আরব, মিশর ও জর্ডান।


Post a Comment

Previous Post Next Post