নেহার থেকে নেহার স্বামীর বয়স কম এই কারণে নেহাকে সহ্য করতে হচ্ছে তুমুল সমালোচনা!




১৯৮৮ সালের ৬ জুন জন্ম হয় নেহার। তাঁর জন্ম ছিল অনেকটা ‘অনাকাঙ্ক্ষিত’, অভাবের সংসারে মা চাননি ঘরে নতুন অতিথি আসুক। সেই নেহাই এখন পরিবারের মুখ উজ্জ্বল করছেন। ভারত তো বটেই, পুরো উপমহাদেশজুড়েই তাঁর ব্যাপক জনপ্রিয়তা

এই গায়িকার বাবা সমুচা বিক্রি করতেন, নেহার স্কুলের বাইরে। সেই সময় থেকে স্কুলের অনুষ্ঠানেও গান করতেন তিনি।

মাত্র চার বছর বয়স থেকে গান গাওয়া শুরু। প্রথম পারিশ্রমিক নিয়েছিলেন ৫০০ রুপি। তখন কোথাও গানের ডাক পড়লে এই অর্থ পেতেন।

নিয়মিত ফেসবুকে সেলফি তুলে পোস্ট করেন নেহা। এ জন্য তাঁকে ‘সেলফি কুইন’ও বলা হয়। কনসার্টেও তিনি ভক্তদের সঙ্গে সেলফি তোলেন। এ ছাড়া পারিশ্রমিক বেশি নেন বলে তাঁকে বলা হয় ভারতের শাকিরা

ব্যক্তিগত জীবনে তিনি প্রায়ই মানসিক চাপে থাকেন। একবার তিনি চেয়েছিলেন আত্মহত্যা করতে। ভাগ্যিস সেই সিদ্ধান্ত থেকে নিজেকে ফিরিয়েছেন

২০২০ সালের অক্টোবরে বিয়ে করেন নেহা কক্বর ও রোহানপ্রীত সিং। ৩২ বছর বয়সী নেহার সঙ্গে ২৫ বছর বয়সী রোহানের প্রথম দেখা ও পরে প্রেম থেকেই বিয়ে হয়। স্বামী বয়সে ছোট হওয়ায় তাঁকে সমালোচনা সহ্য করে যেতে হচ্ছে। এখন এসব আর গায়ে মাখেন না। নিজের মতো করে পথ চলতে চান তিনি।

Post a Comment

Previous Post Next Post