অধিনায়ক লিটন দাশ শামীম হোসেন পাটোয়ারীকেই
কেন টার্গেট করলেন? আমি ধরে নিচ্ছি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতার জন্য শামীম হোসেন পাটোয়ারীই এক এবং একমাত্র দোষী, বাদবাকি সবাই দুধে ধোয়া তুলসী পাতা। বাকিরা সবাই দুর্দান্ত ব্যাট করেছে এবং বাংলাদেশ শুধুমাত্র শামীমের কারণেই হেরেছে, মেনে নিচ্ছি।
লিটনের এই ঘটনা এবারই প্রথম না, আগেও বিভিন্ন সময় তার আচরণ প্রশ্নবিদ্ধ হয়েছে, মাঠ এবং মাঠের বাইরে।
মাঠের ক্যাপ্টেন্সি ভালো, তিনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের একজন, ফলাফলের হিসেবে সফল অধিনায়ক, এসবই লিটনের পক্ষে কথা বলছে।
একইসাথে, কিভাবে-কখন-কোথায়, কি কথা বলতে হয়, নেতা হিসেবে কিভাবে দলকে আগলে রাখতে হয়, কিভাবে টিমমেটদের জন্য ঢাল হিসেবে দাঁড়াতে হয়, সেটা বোধহয় লিটন ঠিক শিখে ওঠেননি।
মূল পয়েন্ট, কি কারনে শামীম পাটোয়ারীর উপর লিটনের এই নগ্ন আক্রমণ? শুধুমাত্র এই খেলায় শামীমের বাজে ব্যাটিংয়ের কারণে? সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটা ম্যাচে শামীম খুব বাজে পারফর্ম করেছে, সেগুলোই কি কারণ? নাকি পিছনে অন্য কোন উদ্দেশ্য আছে?
আমার সম্ভাব্য দুটো অনুমান আছে। সেগুলো এই মুহূর্তে বলছি না কিন্তু দুটো প্রশ্ন করি, এই প্রশ্ন দুটো থেকেই আমার অনুমানটা হয়তো বুঝতে পারবেন।
১. শামীমকে দল থেকে ছেঁটে ফেলতে পারলে সম্ভাব্য কার রাস্তা পরিষ্কার হয় একাদশে জায়গা পেতে?
২. যে কোরামের কথা ড্রেসিংরুম থেকে এখন বাইরে দুর্গন্ধ ছড়াচ্ছে, সেই কোরামের কোন কোন ক্রিকেটাররা বিপিএলের একটা বিশেষ ফ্রাঞ্চাইজি সদস্য?
দ্বিতীয় টি-টোয়েন্টির বেস্ট ইলেভেন কিংবা সেরা একাদশ দেখে, অথবা এই টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আমার এই পোস্ট আবার এসে পড়বেন, তারপর দুই আর দুই বাইশ মিলিয়ে নিয়েন।

Post a Comment