মুস্তাফিজের রেকর্ডে নতুন পালক! ১১৫০টির বেশি…. মাইলফলক স্পর্শ করলেন কাটার মাস্টার!বাংলাদেশের পেস তারকা মুস্তাফিজুর রহমান আবারও লিখলেন নতুন ইতিহাস। আগেই তিনি টিম সাউদিকে টপকে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ডট বলের মালিক হয়েছিলেন। এবার সেই রেকর্ডে যুক্ত হলো নতুন পালক—
টি-২০ ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ১১৫০টির বেশি ডট বল করার মাইলফলক স্পর্শ করেছেন মুস্তাফিজ!
২০১৫ সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার পর থেকেই মুস্তাফিজ তার নিখুঁত কাটার, স্লোয়ার ও ভ্যারিয়েশনে ব্যাটারদের বিপাকে ফেলেছেন অসংখ্যবার। বিশ্বজুড়ে বিভিন্ন লিগে খেলতে গিয়েও তিনি প্রমাণ করেছেন নিজের ধারাবাহিকতা।
বিশ্লেষকরা বলছেন—
“টি-২০ ক্রিকেটে মুস্তাফিজ শুধু বোলার নন, তিনি এক শিল্পী। ডট বলই তার সবচেয়ে বড় অস্ত্র।”
বাংলাদেশের ক্রিকেটে এই অর্জন নিঃসন্দেহে গর্বের—
কারণ বিশ্বজুড়ে দ্রুত রান তোলার এই ফরম্যাটেও মুস্তাফিজ প্রমাণ করেছেন ‘নিয়ন্ত্রণই আসল শক্তি’।

Post a Comment