বাদ জাকির-শামীম, ৩য় টি-২০ ম্যাচে ফিরছেন সৌম্য ও সাব্বির, হারের পর কঠিন সিদ্ধান্ত লিটন দাসের!

 



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ ভক্ত-সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন একটাই স্লোগান— “বদল আনো দলে, ফিরিয়ে আনো অভিজ্ঞদের!”




বিশেষ করে জাকির হাসান ও শামীম পাটোয়ারীকে বাদ দেওয়ার দাবি তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। তাঁদের মতে, এই দুই ব্যাটার সুযোগ পেলেও প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারছেন না। ফলে তৃতীয় টি–টোয়েন্টির আগে দল নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন অধিনায়ক লিটন দাস।




সমর্থকদের বড় অংশ চান, সৌম্য সরকার ও সাব্বির রহমানকে দলে ফেরানো হোক। তাঁদের অভিজ্ঞতা ও আক্রমণাত্মক মানসিকতা হয়তো ব্যাটিং অর্ডারে নতুন গতি আনতে পারে। বিশেষ করে পাওয়ারপ্লেতে সৌম্য এবং মিডল অর্ডারে সাব্বিরকে দেখার দাবি জোরালো হচ্ছে সর্বত্র।




লিটন দাসও ম্যাচ শেষে জানিয়েছেন,




“আমাদের দল এখনও ভারসাম্য খুঁজছে। সবাই পারফর্ম করলে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব।”




তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচটি সিরিজের মর্যাদা রক্ষার লড়াই। এখন দেখার বিষয়— দলে কি পরিবর্তন আসে, নাকি লিটন আগের স্কোয়াড নিয়েই শেষ ম্যাচে নামবেন?

Post a Comment

Previous Post Next Post