গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি মাহমুদুল্লাহ রিয়াদ, দেশবাসীর কাছে দোয়া চাইলেন স্ত্রী!

 



বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সম্প্রতি এনসিএল (ন্যাশনাল ক্রিকেট লিগ) চলাকালীন ম্যাচ খেলার মাঝপথে তিনি অসুস্থ বোধ করেন। পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করানো হলে জানা যায়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।



বর্তমানে চারদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাহমুদউল্লাহ। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পুরোপুরি সুস্থ হতে কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।



এদিকে স্বামীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাহমুদউল্লাহর স্ত্রী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “সবাই আমার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।”

ভক্তরাও প্রিয় তারকার জন্য শুভকামনায় ভরিয়ে দিয়েছেন সামাজিক মাধ্যম।

Post a Comment

Previous Post Next Post