লিটনের সাহায্য দরকার! আফগানিস্তানের বিপক্ষে জেতার কৌশল বলে দিলেন সাইমন ডুল!

 

বাংলাদেশের ইনিংসের শুরুটা কেমন হবে, সেটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে বলে মনে করেন নিউজিল্যান্ডের সাবেক পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার সাইমন ডুল। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তিনি বলেন, “লিটনের কিছু সাহায্য দরকার। 


তাই শুরুতে তানজিদ হাসান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের ওই ওপেনারদের কাছ থেকে ভালো সূচনা পেলে মিডল অর্ডারকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম দেওয়া সম্ভব।”



ডুলের মতে, বাংলাদেশের ওপেনিং জুটি যদি দ্রুত রান তুলতে পারে এবং টপ অর্ডার দৃঢ় থাকে, তাহলে আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে না। 



তিনি আরও যোগ করেন, “ওপেনারদের দায়িত্ব নিতে হবে। তারা যদি ভালো শুরু দিতে পারে, তবে মিডল অর্ডারের জন্য পথ অনেক সহজ হয়ে যাবে।”

Post a Comment

Previous Post Next Post