খেলা শেষে হাত না মেলানোয় ভারতকে ক'ড়া ভাষায়' আ'ক্র'ম'ণ' রিকি পন্টিংয়ের!

 

ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবারের ম্যাচ শেষ হওয়ার পর হাত না মেলানোর ঘটনা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক রিকি পন্টিং।



ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়রা ভদ্রভাবে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে এগিয়ে আসলেও, ভারতীয় দল সরাসরি ড্রেসিংরুমে চলে যায়। এ নিয়ে পন্টিং বলেন— “এই ম্যাচ চিরকাল মনে থাকবে। খেলার শেষে পাকিস্তান দল ভদ্রভাবে হাত মেলাতে এগিয়ে এসেছিল, কিন্তু ভারত তা করতে চায়নি এবং সরাসরি ড্রেসিংরুমে চলে গেছে। ভারতের আচরণ ছিল অভদ্র, আর পাকিস্তান তাদের ভদ্র আচরণের মাধ্যমে প্রকৃত চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পেল—এটাই সত্যি প্রমাণ।”




পন্টিংয়ের এই মন্তব্য ক্রিকেট দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভক্ত মনে করছেন, মাঠের খেলায় জয়-পরাজয় থাকলেও খেলোয়াড়দের ভদ্র আচরণই শেষ পর্যন্ত বেশি স্মরণীয় হয়ে থাকে।

Post a Comment

Previous Post Next Post