এশিয়া কাপে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের লড়াইয়ে আবারও দেখা গেল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের জাদু। মুস্তাফিজের অসাধারণ বলিংয়ে ব্যাট হাতে সংগ্রাম করতে হয় লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকাকে। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শানাকা খোলাখুলি স্বীকার করেন মুস্তাফিজের দক্ষতার কথা।
তিনি বলেন, “মুস্তাফিজ ক্লাস প্লেয়ার। আইপিএলে নিয়মিত খেলে, দেশের হয়ে প্রায় ১০ বছর ধরে টপ লেভেলে খেলছে। ফিজের কাছে পরাজিত হওয়া নিয়ে আমি মোটেও চিন্তিত নই, বরং তাকে কৃতিত্ব দিতেই হবে।”
বাংলাদেশের এই বাঁহাতি পেসার আইপিএল থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে নিজের কাটার আর ভ্যারিয়েশনের জন্য বহুবার আলোচনায় এসেছেন। শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের ব্যাটাররাও তার বল সামলাতে হিমশিম খাচ্ছেন।
শানাকার এই মন্তব্য নিঃসন্দেহে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বাংলাদেশি ভক্তদের গর্ব আরও বাড়িয়ে দিলো।

Post a Comment