এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে হাস্যরসের মুহূর্ত তৈরি করলেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালাঙ্কা। ম্যাচ হেরে গেলেও তাঁর মন্তব্যে উঠে এলো একেবারে বাংলাদেশের পরিচিত ক্রিকেটীয় ডায়লগ— “আমরা আরো ১০-১৫ রান কম করেছি। আমাদের আরো ভালো করা উচিত ছিল।”
এই মন্তব্যে বাংলাদেশি সমর্থকরা যেন নিজেদের সুরই শুনে ফেললেন। কারণ, প্রায়ই বাংলাদেশের অধিনায়ক বা খেলোয়াড়দের মুখে ম্যাচ শেষে এমন মন্তব্য শোনা যায়। আসালাঙ্কার মুখে সেই একই কথা শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের ঝড় বইছে।
তবে আসালাঙ্কা শুধু ডায়লগেই সীমাবদ্ধ থাকেননি। তিনি ম্যাচটিকে দারুণ এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই বলে অভিহিত করেছেন। তাঁর ভাষায়— “তবে এটা দারুন একটা ম্যাচ ছিল।”
মাঠের লড়াই শেষে আসালাঙ্কার এই হালকা মন্তব্য ক্রিকেটভক্তদের কাছে আলাদা বিনোদন যোগ করেছে। বিশেষ করে বাংলাদেশি সমর্থকরা মজা করে বলছেন— “আসালাঙ্কাও এখন আমাদের ডায়লগ কপি করছে!

Post a Comment