কু'কু'রে'র মাং'স বি'ত'র্কে ক্ষে'পে উঠলেন শহীদ আফ্রিদি! ইরফানকে বললেন সা'হ'স' থাকলে সামনে এসে বল!

 



ক্রিকেট মাঠের বাইরেও ভারত-পাকিস্তান লড়াই থামছে না। এবার আবারো আলোচনায় সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি এবং ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান।




সম্প্রতি পাকিস্তানের সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি ইরফানের পুরনো মন্তব্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আফ্রিদির অভিযোগ, পাঠান ইচ্ছাকৃতভাবে মিথ্যা গল্প সাজিয়ে পাকিস্তানিদের অপমান করছেন। আফ্রিদি বলেন, “পাঠান সবসময় পেছন থেকে কথা বলে। যদি সাহস থাকে, সামনে এসে চোখে চোখ রেখে কথা বলুক। আমি সেই মানুষকেই পুরুষ মনে করি, যে সামনে এসে কথা বলে।”




এর আগে ভারতের জনপ্রিয় গণমাধ্যম দ্য লাল্লনটপ–এ ইরফান পাঠান ২০০৬ সালের পাকিস্তান সফরের একটি ঘটনা স্মরণ করেন। পাঠানের দাবি, আফ্রিদি তাকে প্লেনে ‘কিড’ বলে ডাকেন এবং চুল নিয়ে মজা করেন। জবাবে তিনি কটাক্ষ করে বলেন, “তিনি (আফ্রিদি) কুকুরের মাংস খেয়েছেন, তাই এতক্ষণ ধরে ঘেউ ঘেউ করছেন।”




এই মন্তব্য নিয়েই ক্ষেপে ওঠেন আফ্রিদি। তার দাবি, “এমন কিছু কখনোই ঘটেনি। সবই মিথ্যা। পাঠান এসব বলে নিজেকে ‘মহান ভারতীয়’ প্রমাণ করতে চাইছে।”




 ভারত-পাকিস্তান দ্বন্দ্ব বরাবরের মতো এবারও মাঠের বাইরে তীব্র আকারে সামনে এসেছে, যা ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন তুলেছে।

Post a Comment

Previous Post Next Post