ক্রিকেটে সবচেয়ে বড় রাইভারলি বা প্রতিদ্বন্দ্বিতা ধরা হতো ভারত-পাকিস্তান লড়াইকে। তবে সাম্প্রতিক সময়ে এই দুই দলের লড়াইয়ের আবেদন কমেছে। দ্বিপাক্ষিক সিরিজে পরস্পরের মুখোমুখি হয় না বলে আইসিসি বা এসিসি তাদের টুর্নামেন্টগুলোতে এই দুই দলকে যত বেশি সম্ভব একে অন্যের বিপক্ষে ম্যাচ খেলার বন্দোবস্ত করে দেয়। তবে সেই পরিসংখ্যানে আবার ভারতের একক আধিপত্য।
তার চেয়েও বড় কথা, সাম্প্রতিক সময়ে এই দ্বৈরথ ঠিক জমে উঠছে না। এবারের এশিয়া কাপের কথাই ধরা যাক। দুই দল ইতোমধ্যে ২ বার পরস্পরের মুখোমুখি হয়েছে, দুইবারই একপেশেভাবে ম্যাচ হেরেছে ভারত। দুই দেশের সম্পর্ক বা খেলার বাইরের লড়াই ছাপিয়ে ভারতের দাপুটে ক্রিকেট যখন আলোচনায়, তখন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেই দিলেন তিনি আর দুই দলের লড়াইকে রাইভারলি বা দ্বৈরথ হিসেবে দেখছেন না।
তার যুক্তি, 'দেখুন, এই প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলব। আমার মনে হয় রাইভারলি নিয়ে আপনাদের প্রশ্ন করা বন্ধ করা উচিৎ।'
পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেটে প্রায় নতুন একটি দল নিয়ে খেলছে। মাঠে খুব একটা সুবিধা করতে পারছে না। ভারতের সাথে তো না-ই। এখন পর্যন্ত দুই দল ১৪ বার একে অন্যের মুখোমুখি হয়ে পাকিস্তান জিতেছে মাত্র ৩ বার, ভারত ১১ বার। এই লড়াইকে তাই কোনোভাবেই দ্বৈরথ বা ধ্রুপদী লড়াই বলে মানতে চান না ভারতের দলনেতা।
সূর্যকুমার বলেন, 'একটা দলের সময় ভালো না যেতেই পারে। তবে দুটি দল যদি ১৫-২০ ম্যাচ খেলে এবং ফলাফল ৭-৭ বা ৭-৮ হয় তখন একে রাইভারলি বলা যেতে পারে। ১৩-০ বা ১০-১ হলে... জানি না এখন ব্যবধান ঠিক কত। তবে এই লড়াই আর রাইভারলি নয়।'

Post a Comment