কার হাতে মাখন? ক্রিকেটারদের শা''স্তি! ফিল্ডিং কোচের তলবের পর আলোচনা তুঙ্গে!

 




ভারতের পরের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচও বাকি। সূর্যকুমার যাদবের চোখে এই দুটি ম্যাচ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা যেন না পারতে খেলতে নামা! গেল রাতে একের পর এক ক্যাচ হাতছাড়া হওয়ার প্রসঙ্গে জবাব দিতে গিয়ে ভারতীয় অধিনায়ক রীতিমতো খোঁচা দিয়েছেন পাকিস্তানকে।



সূর্যকুমার খুশি এই কারণে, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্যাচ হাতছাড়ার পালাটা শেষ হয়ে গেছে। ক্রিকেটে নাকি এমন দিন যেতেই পারে। তবে তা বাংলাদেশ বা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হয়নি বলে স্বস্তি ভারতের দলপতির।



পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, 'দেখুন, এমন হতেই পারে। এটা খেলার অংশ। আমার এতে কোনো সমস্যা নেই। ভাগ্য ভালো যে প্রথম ম্যাচে এমন হয়ে গেছে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলো তো সামনে আছে। এমন হতেই পারে, অসুবিধা নেই।'



এর আগে রসিকতা করে তিনি জানান, ভারতের ফিল্ডিং কোচ টি দিলিপ নাকি এত ক্যাচ হাতছাড়া হতে দেখে ক্রিকেটারদের নিজের অফিসে তলব করেছেন, দেখবেন কে কে হাতে ঘি বা মাখন মেখে এসেছিলেন! সূর্যকুমার হাসতে হাসতে বলেন, 'ফিল্ডিং কোচ ইতোমধ্যে ছেলেদের তার অফিসে যাওয়ার জন্য ইমেইল করেছেন। যাদের হাতে বাটার লাগানো ছিল।'



এদিকে দুবাই স্টেডিয়ামের ফ্লাডলাইটের কারণে বারংবার ক্যাচ মিস হচ্ছে কি না- এ বিষয়টি নিয়ে হচ্ছে প্রবল আলোচনা। সূর্যকুমার অবশ্য এমন কিছু দেখছেন না। তার মতে ক্যাচ হাতছাড়া নিছক নিজেদের ব্যর্থতা। বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে ফিল্ডিং নিয়ে ভালো করে আবার কাজ করবেন বলেও জানান। 



তিনি বলেন, 'ফ্লাডলাইট কোনো কারণ বলে আমার মনে হয় না। আমরা এখানে অনেক ফিল্ডিং প্র্যাকটিস করেছি। এটাকে অজুহাত হিসেবে দেওয়া ঠিক হবে না। ক্যাচ ছুটে গেলে ছুটে গেল। এখন আমরা ড্রয়িং বোর্ডে ফিরে যাব। আরও একটা ভালো সেশন কাটাবো। এরপর আবার মাঠে নামব।'


Post a Comment

Previous Post Next Post