অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। তবে নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন, যা ইতিমধ্যেই মিডিয়া মহলে তোলপাড় সৃষ্টি করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বুলবুল নিজের ফোন থেকে প্রায় ২০-২৫ জন সিনিয়র স্পোর্টস সাংবাদিককে ব্লক লিস্টে যুক্ত করেছেন। এমনকি বিসিবির কয়েকজন পরিচালকও এই আচরণে বিব্রতবোধ করছেন বলে জানা গেছে।
একসময় যিনি ছিলেন দেশের সবচেয়ে গণমাধ্যমবান্ধব ক্রিকেটার, আজ সেই বুলবুলই কেন সাংবাদিকদের এভাবে কালো তালিকাভুক্ত করছেন—এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ক্রীড়া মহলে।
সাংবাদিকরা অভিযোগ করছেন,
“আমরা কোনো আবেগী প্রতিক্রিয়া চাই না, বরং বিসিবি প্রেসিডেন্ট পদে লড়াই করা একজন প্রার্থী হিসেবে তাঁর কাছ থেকে দায়িত্বশীলতা দেখতে চাই।”
বিসিবি নির্বাচন ঘিরে এরই মধ্যে নানা নাটকীয়তার সৃষ্টি হয়েছে। আর বুলবুলের এই সিদ্ধান্ত নির্বাচনী উত্তাপকে আরও বাড়িয়ে তুলেছে।

Post a Comment