শেষ মুহুর্তে বড় চমক! সাব্বির রহমান ও নাসিরকে নিয়ে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা!

 




আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরের জন্য দল ঘোষণা করেছে রাজশাহী ও রংপুর। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে শক্তিশালী স্কোয়াড গড়েছে উত্তরবঙ্গের এই দুই দল।


রাজশাহীর অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। দলে আছেন আলোচিত সাব্বির রহমান। এছাড়াও দলে আছেন নাহিদ রানা, তাইজুল ইসলামদের মতো তারকা ক্রিকেটাররা। এছাড়া এশিয়া কাপের স্কোয়াডে থাকা তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয় আছেন স্ট্যান্ডবাই তালিকায়।




অপরদিকে, রংপুরের অধিনায়কের দায়িত্বে আছেন গত আসরের শিরোপাজয়ী অধিনায়ক আকবর আলী। তার দলে আছেন অভিজ্ঞ ও আলোচিত ক্রিকেটার নাসির হোসেন। জাতীয় দলের ক্রিকেটারদের আধিক্য নেই রংপুরে তবে আছেন সম্ভাবনাময়ী একঝাঁক ক্রিকেটার। যেমন, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল্লাহ আল মামুন, মুশফিক হাসানরা।




রংপুরের স্ট্যান্ডবাই তালিকায় আছে জাতীয় দলের অধিনায়ক লিটন দাস। এছাড়া রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম আছেন স্ট্যান্ডবাই তালিকায়। কারণ তারা এশিয়া কাপ খেলতে এখন জাতীয় দলের সাথে আছেন।






একনজরে রাজশাহীর স্কোয়াড-




নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, সাব্বির রহমান রোমান, মেহেরব হোসেন অহিন, প্রীতম কুমার, শাখির হোসেন শুভ্র, গোলাম কিবরিয়া শাকিল, ওয়াসি সিদ্দিকী, তাইজুল ইসলাম, নিহাদুজ্জামান, মোহর শেখ অন্তর, আসাদুজ্জামান পায়েল, শফিকুল ইসলাম, নাহিদ রানা।




রাজশাহীর স্ট্যান্ডবাই ক্রিকেটার-




রহিম আহমেদ, সুজন হাওলাদার, নাঈম ইসলাম, মিজানুর রহমান, তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়।




একনজরে রংপুরের স্কোয়াড-




অনিক সরকার, মিম মোসাদ্দেক, তানবীর হায়দার খান, আকবর আলী, আব্দুল্লাহ আল মামুন, নাসির হোসেন, নাঈম ইসলাম, জাহিদ জাভেদ, মুশফিক হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল গাফফার সাকলাইন, আবু হাসিম, এনামুল হক এনাম, আলাউদ্দিন বাবু, রাফিউজ্জামান রাফি।




রংপুরের স্ট্যান্ডবাই ক্রিকেটাররা-




লিওন ইসলাম, আরিফ রেজা, ইকবাল হোসেন, নজরুল ইসলাম মুন্না, রবিউল হক, লিটন দাস, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।

Post a Comment

Previous Post Next Post