বাংলাদেশের পেস আক্রমণকে ঘিরে এবার প্রশংসার বন্যা বইয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় বিশ্লেষক আকাশ চোপড়া। বিশেষ করে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবকে আলাদা করে তুলে ধরেছেন তিনি।
স্টার স্পোর্টসে দেওয়া এক আলোচনায় আকাশ চোপড়া বলেন—
“বাংলাদেশের তিনজন পেসারই দারুণ। মুস্তাফিজ শুরুতে এবং ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে। তাসকিনের গতি অসাধারণ, আর তানজিমও ভালো করছে। গত ১২ মাসে এই তিনজনই দলের প্রধান উইকেটশিকারী বোলার ছিলেন।”
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন স্পিননির্ভর বাংলাদেশ এবার পেস আক্রমণ দিয়েই প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম হচ্ছে। আর এ তিন পেসারের ধারাবাহিকতা এবারের এশিয়া কাপে বড় পার্থক্য গড়ে দিতে পারে।

Post a Comment