এশিয়া কাপে গ্রুপ অব 'ডে'থ'! এক ভুলেই বিদায় নিতে হবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে এক দলকে!

 

এশিয়া কাপের চলতি আসরে গ্রুপপর্বে জমে উঠেছে উত্তেজনা। হংকংকে সরাসরি বাদ দিয়েই এখন ফোকাস পড়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচে। কারণ, এই ম্যাচেই নির্ধারিত হবে কে যাবে পরের রাউন্ডে।

পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার কামরান আকমল বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন—

 “হংকংকে তো বাদ দিন। এখন ম্যাচ হবে বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যে, যে তাদের মধ্যে কে পরের রাউন্ডে যাবে। শ্রীলঙ্কা আমার কাছে ফেভারিট দল মনে হচ্ছে। কিন্তু বিষয়টা হলো, এটা একটা কঠিন গ্রুপ এবং দলগুলো ভুলের কোনো সুযোগ পাবে না।”


বিশ্লেষকদের মতে, এই ম্যাচটা কার্যত হবে বাঁচা-মরার লড়াই। যেখানে সামান্যতম ভুলও কোনো এক দলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে।

Post a Comment

Previous Post Next Post