বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের জন্য এসেছে দারুণ সুখবর। ২০২৬ সালের আইপিএলের মঞ্চে আগেভাগেই নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিনি। দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, আসন্ন মৌসুমে তারা মুস্তাফিজকে রিটেইন করছে।
মিনি নিলামের আগে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দলটি চারজন বোলার ও একজন ব্যাটারকে ছেড়ে দিয়েছে, তবে মুস্তাফিজকে ছাড়েনি এক মুহূর্তের জন্যও। এর মাধ্যমে স্পষ্ট—দিল্লির পরিকল্পনায় এখনো গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছেন বাংলাদেশের এই তারকা পেসার। এবার দেখা যাক, ২০২৬ মৌসুমে আইপিএলের মাঠে আবারও কি ‘ফিজ ম্যাজিক’ ঝলসে উঠবে!

Post a Comment